ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

ইবিতে র‍্যাগিং অভিযোগ তদন্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪০ বার পঠিত
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি।
গতকাল বুধবার তদন্ত কমিটির আহ্বায়ক ও শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে লালন শাহ্ হলের ১৩৬ নম্বর কক্ষে ঘটে যাওয়া র‍্যাগিং সংক্রান্ত ঘটনার যাচাই-বাছাইয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে যদি কারও কোন বক্তব্য থাকে বা কেউ প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন, তাহলে আগামী ৫ মার্চের মধ্যে কমিটির আহ্বায়কের নিকট মৌখিক বা লিখিতভাবে জানানোর জন্য সবিশেষ অনুরোধ করা হচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নম্বর রুমে (গণরুমে) ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে বিবস্ত্র করাসহ বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখা, হাতে ঝুলিয়ে রাখা ও নাকে খত দেওয়ানো হয়। ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ না দিলেও বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরের সুত্র ধরে শেখ রাসেল হলের প্রোভস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর জনাব মিঠুন বৈরাগী ও সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান রয়েছেন।

ইবিতে র‍্যাগিং অভিযোগ তদন্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪