ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

ইবিতে বিশুদ্ধ পানি প্ল্যান্ট ও সততা ফোয়ারা চালুর দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮২ বার পঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সৌন্দর্য বর্ধনকারী সততা ফোয়ারা এবং বিভিন্ন অনুষদের নিচের পানির প্ল্যান্ট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থান কর্মসূচিতে প্রসাশনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে শিক্ষার্থীরা।

আজ সকাল সাড়ে ১০ টার দিকে প্রসাশন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীদের হাতে, ইবির সৌন্দর্য সততা ফোয়ারা অনিবার্য ’, ‘সততা ফোয়ারা পুনরায় চালু চাই’ ভিসির দোয়ারে টোকা মারুন, সততা ফোয়ারা চালু করুন’ ‘পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই, শিক্ষার্থীদের থাকার পরিবেশ চাই,’ ‘নয় ছয় বাদ দিন সততা ফোয়ারায় পানি দিন ইত্যাদি দাবি সম্বলিত প্লে-কার্ড দেখা যায়। মানবন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় মেজবাহ নামের এক শিক্ষার্থী বলেন, কোনো লুকোচুরি হবে না, সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২৪ ঘন্টার মধ্যে চালু করুন। বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করুন। অতি দ্রুত ব্যবস্থা করে কার্যকর ভূমিকা নিন। না হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।

কর্মসূচিতে অংশগ্রহণকারী জেরিন বলেন, প্রশাসনের অবহেলা জন্য অকেজো হয়ে আছে। কয়েকবার দেখা করছি কাজ হয়নি, তাই মানাববন্ধন। আন্দোলন অব্যাহত থাকবে ঠিক না হওয়া পর্যন্ত।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বনি আমিন বলেন, এটা সুনামধন্য প্রতিষ্ঠান, দুর্নীতিগ্রস্থ মানুষ আছে তা দূর করে সুন্দর পরিবেশ তৈরি করতে চাই, যারা পরিবেশ নষ্ট করতে চায় তাদের শক্ত হতে জবাব দেব।

এ বিষয়ে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মানববন্ধনে আমি উপস্থিত ছিলাম। তাদের দাবির সাথে আমরাও একমত। বিষয়টি মানববন্ধনের পরপরেই প্রধান প্রকৌশলীর সাথে কথা বলে প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুতই এর সমাধান নিশ্চিত হবে।

ইবিতে বিশুদ্ধ পানি প্ল্যান্ট ও সততা ফোয়ারা চালুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪