ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

ইবিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েক দফা মারামারির লঙ্কাকান্ড ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান নিশ্চিত করেছেন।

এ কমিটিতে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে অন্য সদস্যবৃন্দ হলেন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। এ কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যত করণীয় বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, এখনো চিঠি কমিটির নিকট পৌঁছানো হয় নি। ক্যাম্পাস দু’দিন বন্ধ থাকবে তাই শনিবার ক্যাম্পাস খোলার পর আমরা চিঠি সকলের নিকট পৌঁছে দিবো।

এ বিষয়ে কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, আমি এ বিষয়ে এখনো বিস্তারিত জানি না। আমাকে কয়েকজন ফোন করে জানতে চাইছিলো। আমাকে যদি আহবায়ক করে চিঠি পাঠানো হয় তাহলে অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করবো।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

ইবিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩