ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

আরেকবার কিউইদের হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখালো টাইগাররা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

এর আগে নিউজিল্যান্ডের মাটিতে মাত্র একটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে কোনো জয় হয়নি। নেপিয়ারে আগের ম্যাচে কিউইদের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে প্রথম জয়ের স্বাদ নিতে পারে নাজমুল হোসেন শান্তর দল। এখন সেই অপেক্ষার অবসান হল টি-টোয়েন্টিতেও।

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। কিউইদের মাটিতে এখন যেকোনো ফরম্যাটেই অপরাজিত স্বাগতিকরা। তিন ফরম্যাটেই তাদেরকে হারানোর স্বাদ নিয়েছে টাইগাররা।

নিউজিল্যান্ডের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে টস হেরে ব্যাট করতে নেমে ৮ বল হাতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ওপেনার লিটন দাস ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। শেষ মুহূর্তে ১৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান।

নেপিয়ারে আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশি বোলাররা নিজেদের শক্তি দেখিয়েছেন। একইসঙ্গে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তে অধিনায়ক নাজমুল হোসেনকে শান্ত দেখিয়েছেন মুন্সিয়ানা।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি কিউইরা। জিমি নিশাম ৪৮ রান না করলে স্কোরটা অনেক কম হতো।

১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ রানের উদ্বোধনী জুটি গড়ে আউট হন রনি তালুকদার। ৭ বলে ১০ রান করেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাসের সঙ্গে ২৫ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৯ রানে আউট হন। তিনি ১৪ বল খেলেন। ঝড় তোলার চেষ্টা করলেন সৌম্য সরকার। ১৫ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু বেন সিয়ার্স বল বুঝতে ব্যর্থ হন এবং বোল্ড হন।

তাওহিদ হৃদয় ব্যাট করতে নামেন এবং কিছু সুযোগ তৈরি করেছিলেন কিন্তু ১৮ বলে ১৯ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হন। মাঠে দাঁড়াতে পারেননি আফিফ হোসেন। ৬ বলে ১ রান করে আউট হন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট পড়লে চিন্তায় পড়ে যায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। শেষ পর্যন্ত বাংলাদেশকে জেতাতে সাহায্য করেন লিটন দাস ও শেখ মেহেদি হাসান।

৩৬ বলে ৪২ রান করে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিটন। মেহেদি হাসান ১৯ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৯ রান করেন। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

আরেকবার কিউইদের হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখালো টাইগাররা

আপডেট সময় : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩