ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

ক্যাম্পেইন ম্যানেজারকে হোয়াইট হাউজের বড় দায়িত্ব দিলেন ট্রাম্প

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২১১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ক্যাম্পেইন ম্যানেজার সুসি ওয়াইলসকে নতুন দায়িত্ব দিয়ে হোয়াইট হাউজে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

সুসি ওভাল অফিসের ‘চিফ অব স্টাফ’ পদে নিযুক্ত হচ্ছেন। তার কাজ হবে বাকি প্রশাসনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করা। ট্রাম্পের ভাবনা প্রশাসনিক স্তরে রূপায়িত হচ্ছে কি না, তা-ও নজরে রাখবেন তিনি।

এই প্রথম হোয়াইট হাউজের ‘চিফ অব স্টাফ’ পদে কোনো নারীকে নিযুক্ত করা হলো।

মূলত সুসির পরামর্শেই নির্বাচনের সময় নিজের প্রচার কৌশল ঠিক করেছিলেন ট্রাম্প। নির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহলের তথ্য অনুযায়ী, প্রচারপর্বে ট্রাম্পকে সময়ানুবর্তী ও নিয়মনিষ্ঠ করে তুলতে অনেকটাই সফল হয়েছিলেন সুসি।

যদিও বরাবারই প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালবাসেন সুসি। বুধবার জয় নিশ্চিত হওয়ার পরে ফ্লোরিডায় ট্রাম্প যখন বিজয়-ভাষণ দিচ্ছেন, তখন শত অনুরোধেও মঞ্চে ভাষণ দিতে রাজি হননি সুসি।

তবে তার কৃতিত্বের কথা স্বীকার করে ট্রাম্প একটি লিখিত বিবৃতিতে বলেন, তিনি খুব শ্রদ্ধাশীল, উদ্ভাবনী শক্তিসম্পন্ন মানুষ।

একই সঙ্গে ট্রাম্প জানান, আমেরিকাকে ফের শ্রেষ্ঠ করে তুলতে নিরলস ভাবে কাজ চালিয়ে যাবেন সুসি। ট্রাম্প অনুগামীদের একাংশের বক্তব্য, তখনই বোঝা গিয়েছিল সুসি বড় পদ পেতে চলেছেন।

ট্যাগস :

ক্যাম্পেইন ম্যানেজারকে হোয়াইট হাউজের বড় দায়িত্ব দিলেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪