ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ইবিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৪ বার পঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি ক্লাবের আয়োজনে অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় অধ্যাপক ড. শাহেদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল মুঈদ, সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, অর্থনীতি ক্লাবের কোষাধ্যক্ষ মিথিলা তানজিল এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

বিদায়ী ১৭-১৮ বর্ষের শিক্ষার্থী কাওসার আলী বলেন, বিদায় বলতে আমরা মনে করি শেষ, কিন্তু আসলে এটি শেষ না। আমার কাছে বিদায় বলে মনে হয় নতুন করে শুরু করা। আজকের এই বিদায়ের বেলায় আমাদের আনন্দের থেকে বেদনা বেশী হচ্ছে। কেননা কালকে থেকেই আমরা নতুন সূচনা শুরু করবো। অনেকে অনেক দিকে নিজেদের চাকরি বাকরি ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করবে। এই বিদায় বেলায় আমি ৩০তম ব্যাচের সবার জন্য দোয়া চাচ্ছি।

এসময় বিভাগের অধ্যাপক মো. আব্দুল মুঈদ বলেন, এই বিদায় অনুষ্ঠান একাডেমিক কার্যক্রমেরই একটি অংশ। ৫-৬ বছর একজন শিক্ষার্থী ক্যাম্পাসে পার করার পর যদি সাদামাটা বিদায় দেয়া হয় তবে ক্যাম্পাস সম্পর্কে তার তাগিদ কমে যাবে। তারা যেনো চলে যাওয়ার পর অনুভব করে যেখান থেকে আসলাম মায়া মমতা, স্নেহ পেয়ে আসছি। আমাদের আলটিমেট গোল হলো এলমনাই শক্তিশালী করা। তাই আমাদের এই জাঁকজমকপূর্ণ আয়োজন।

অর্থনীতি ক্লাবের সভাপতি ড. শাহেদ আহমেদ বলেন, আমরা সত্যিই খুব আনন্দিত এবং উৎফুল্লিত যে অর্থনীতি ৩০ তম ব্যাচের এতো সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিতে পারছি। আমাদের এই ব্যাচ বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমে নিজেদের যোগ্যতা বজায় রেখে আজকের এ বিদায় নিয়ে চলে যাচ্ছে। তারা সবকিছুতে পারদর্শী ছিলো এবং এদের পদচারণায় বিশ্ববিদ্যালয় মুখরিত ছিলো। তাদেরকে অর্থনীতি বিভাগের ইতিহাসে এই প্রথম এতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিতে পেরে আমরা অর্থনীতি ক্লাব সত্যি ই গর্বিত।

তিনি আরো বলেন, ছাত্র-শিক্ষকের যে বন্ধন এইটা জন্ম থেকে জন্মান্তরের বন্ধন। এই বন্ধনের সমাপ্ত হয় মৃত্যুর মধ্য দিয়ে। তাই আমি মনে করি আমাদের বরণ করার জন্য যেভাবে এগিয়ে আসি ঠিক তেমনিভাবে বিদায় বেলায়ও স্মরণীয় করে রাখার মতো আয়োজন করা উচিত। সেই চিন্তাধারা থেকে আমাদের আজকের এ আয়োজন।

ইবিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪