ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

লেগুনায় চড়ে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগীতায় ইবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৯ বার পঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট টিম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্দেশ্যে রওনা দিয়েছে। এসময় বিশ্ববিদ্যালয় বাসের ব্যবস্থা না থাকায় লেগুনায় চড়ে বিশ্ববিদ্যালয় ছাড়ে ইবি ক্রিকেট টিম। ৬ ফেব্রুয়ারী থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে।

জানা যায়, ক্রিকেট টিম পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাসের জন্য বলা হলেও ব্যয় কমানোর উদ্দেশ্যে অনিরাপদ ভাবে টিম পাঠায় কর্তৃপক্ষ। নিরাপত্তার ঝুঁকি নিয়েই লেগুনায় করে কুষ্টিয়া শহরে পৌঁছেছে ক্রিকেট দলের সদস্যরা।

ক্রিকেট টিমের সদস্য সাকলাইন বলেন, বাস দেয়ার কথা ছিল তবে বাস দেয় নি। গতবার খেলতে আসছি তখনও বাস দেয়া হয় নি। লেগুনায় চড়ে কুষ্টিয়ার চৌড়হাসে পৌঁছেছি পরে তুহিন বাসে করে রাজশাহী যাচ্ছি।

দলের অন্য সদস্য রাকিব বলেন, ক্যাম্পাস থেকে কতৃপক্ষ বাস দেয় নি সেজন্য লেগুনায় করে কুষ্টিয়া পর্যন্ত পৌঁছেছে টিমের সবাই। কুষ্টিয়া থেকে পরিবহন বাসে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে।

বাস দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম বলেন, আমরা বাসের জন্য রিকুয়েষ্ট করলে অবশ্যই তারা বাস দিতে বাধ্য। কিন্তু বাস যাওয়ার পর তো আসবে ফাঁকা, তো ওইটা তো ক্ষতি। তাই ওদেরকে ভাড়া করা বাসে পাঠানো হচ্ছে। আর ক্যাম্পাস থেকে লেগুনায় করে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, এখানে প্লেয়াররা নিজ দায়িত্বে কুষ্টিয়া যাচ্ছে। তারপর কুষ্টিয়া থেকে বাসে করে ওরা রাজশাহী পৌঁছাবে। ক্যাম্পাস ওদের যাতায়াতের খরচ বহন করবে।

এবিষয়ে পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন বলেন, আমার কাছে বাসের জন্য কেও আবেদন করে নি। আবেদন করলে আমার এক্তিয়ারের মধ্যে থাকলে দেই আর না হয় উপাচার্য বরাবর ফরওয়ার্ড করি।

লেগুনায় চড়ে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগীতায় ইবি

আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪