ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

ভেনেজুয়েলায় একসঙ্গে ১৭ গাড়ির সংঘর্ষ, নিহত ১৬

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৩৯১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলায় একটি মহাসড়কে ১৭টি যানবাহনের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (১৩ ডিসেম্বর) দেশটির দমকল বাহিনী প্রধান হুয়ান গঞ্জালেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই দিনে গ্রান মারিসকাল দে আয়াকুচো মাহারে দুর্ঘটনা ঘটে। রাস্তাটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত করেছে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে গঞ্জালেজ বলেন, এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা ঘোষণা করেছিলেন যে দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। তবে সংখ্যাটি ‘উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে’ বলেও সতর্ক করেছিলেন তিনি।

পেরেজ বলেন, একটি দ্রুতগামী ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। অন্তত ১৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গেছে।

তবে পেরেজ আম্পুয়েদা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

ভেনেজুয়েলায় একসঙ্গে ১৭ গাড়ির সংঘর্ষ, নিহত ১৬

আপডেট সময় : ০৪:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩