ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ঘূর্ণিঝড়ের আঘাতে ৬ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২১৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ ডিসেম্বর) ঘূর্ণিঝড়টি আঘাত হানে। টেনেসির রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্লার্কসভিলে তিনজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর মধ্যে দুজন মারা গেছেন।

শহরের মেয়র জো পিটস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে রবিবার পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়েছে। জো পিটস বলেন, এটি একটি বিধ্বংসী পরিস্থিতি। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের জন্য আমাদের হৃদয় ব্যথিত। যে কোনো পরিস্থিতিতে লোকজনের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিকে, মন্টগোমারি কাউন্টির কর্মকর্তারা বলছেন, ঝড়ের পর আশেপাশের এলাকার আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে তারা বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন।

কাউন্টির মেয়ার ওয়েম গোল্ডিং বলেন, এটা আমাদের কমিউনিটির জন্য একটি দুঃখজনক দিন। যারা অসুস্থ এবং যারা প্রিয়জন বা স্বজন হারিয়েছে এবং বাড়ি-ঘর হারিয়েছে তাদের জন্য আমাদের প্রার্থনা রইল।

ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছে। শনিবার টেনেসির জন্য একাধিক টর্নেডো সতর্কতা জারি করা হয়েছিল বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ঘূর্ণিঝড়ের আঘাতে ৬ জন নিহত

আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩