ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

রামরু-সিসিডিএ এর সাথে থিয়েটার কুবির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৪৩৮ বার পঠিত

কুবি প্রতিনিধি:
রামরো-সিসিডিএ এর সিমস প্রজেক্টের সাথে কুমিল্লার ২টি উপজেলায় ১৮ টি নাটক প্রদর্শন বিষয়ক আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বুধবার (৮ নভেম্বর) বিকেল ৩ টায় থিয়েটার কুবির রুমে সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাফায়িত সিফাতের সঞ্চালনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

স্বাক্ষরিত চুক্তির উদ্দেশ্য হলো ‘কুমিল্লার দাউদকান্দি ও মুরাদনগর উপজেলায় জনসচেতনতামূলক ১৮ টি নাটক প্রদর্শন করা। নাটকের বিষয় হলো সঠিক তথ্যের অভাবে ফ্রি ভিসায় অভিবাসন কীভাবে অনিরাপদ হয় এবং অনিয়মিত ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকিসমূহ, অনিরাপদ অভিবাসনের প্রতিটি ধাপে কীভাবে অভিবাসীর অধিকার লঙ্ঘিত হয়, সঠিক নিয়ম মেনে দক্ষ হয়ে বিদেশ গেলে কী লাভ, অনিয়মিত অভিবাসনে ট্রাফিকিং ও মানব পাচারের ঝুঁকি ইত্যাদি অভিনয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি সিসিডিএ এর প্রোগ্রামার অফিসার নাজমুল আহসান বলেন, ‘আমাদের সংস্থার উদ্দেশ্য অনিরাপদ অভিবাসন থেকে কীভাবে নিজেদের রক্ষা করা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। কেউ যদি বিদেশে গিয়ে প্রতারণার শিকার হন, তাকে আইনী সহায়তাও প্রদান করি। বর্তমানে কুমিল্লা আদালতে আমাদের ৪৬ টি মামলা চলমান আছে। এছাড়া আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সরকার অভিবাসীদের কী কী সুযোগ সুবিধা দিয়ে থাকেন সে বিষয়ে জানানোর চেষ্টা করি।’

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান বলেন, ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুরু থেকেই তাদের কার্যক্রমের অগ্রগামীতা প্রমাণ করে আসছে, যা আজকে আবারও প্রমাণিত হলো এই রামরো সিসিডিএ এর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘রামরো-সিসিডিএ এর কাছে অনুরোধ করবো তাদের সহযোগিতায় যেনো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জনসচেতনতা বিষয়ক একটা নাটক প্রদর্শন করতে পারি।’

থিয়েটার কুবির সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ‘সবসময় আমরা চেষ্টা করি মানবসেবা বা জনসচেতনতামূলক কাজ করার জন্য। রামরো-সিসিডিএ এর সাথে চুক্তির মাধ্যমে জনসচেতনতামূলক একটা কাজ করার সুযোগ পেয়েছি। কুমিল্লার দুটি উপজেলায় জনসচেতনতামূলক ১৮ পথনাটক প্রদর্শনের সুযোগ পাবো। আমরা আশা করি আমাদের পথনাটক এর মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে তুলতে পারবো।’

এছাড়াও উপস্থিত ছিলেন রামরো এর প্রোগ্রাম অফিসার আমিনা খাতুন নীলা, চান্দিনা উপজেলা সমন্বয়কারী মোঃ শাহজাহান, মুরাদনগর উপজেলা সমন্বয়কারী আব্দুর রহিম এবং প্রশিক্ষক শরীফ ইমাম হাসান, থিয়েটার কুবির সাবেক সভাপতি মহিউদ্দিন সজীবসহ থিয়েটার কুবির অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, চুক্তি অনুষ্ঠান শেষে থিয়েটার কুবির আয়োজনে ‘ফ্রি ভিসা ফাঁদে’ নাটক প্রদর্শন করা হয়।

রামরু-সিসিডিএ এর সাথে থিয়েটার কুবির চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩