ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

নওগাঁর পোরশায় তেল বিতরণ বন্ধের অভিযোগ: তদন্তে মিললো ভিন্ন চিত্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ২৮৪ বার পঠিত

রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি:

(২৪.০৪.২৬)

নওগাঁর পোরশা উপজেলায় ফিলিং স্টেশনে তেল বিতরণ বন্ধ থাকার অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাইভ ভিডিওর পর ঘটনাটি তদন্ত করে ভিন্ন তথ্য পাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার সকালে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সফিক ছোটনের একটি লাইভে দাবি করা হয়, ট্যাগ অফিসার দাওয়াত খেতে যাওয়ায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে প্রশাসনের তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সকাল ৮টা ১৫ মিনিট থেকে ডিজেল বিতরণ কার্যক্রম শুরু করেন এবং সে সময় স্থানীয় প্রতিনিধিও উপস্থিত ছিলেন। আগের দিন বিতরণ শেষ না হওয়ায় বাকি অংশের ডিজেল ওই সকালে সরবরাহ করা হচ্ছিল।

লাইভ ভিডিওতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি বিদ্যুৎ না থাকার কারণে সাময়িকভাবে বিক্রয় বন্ধ থাকার কথা উল্লেখ করেন, যা তদন্তে সঠিক বলে প্রমাণিত হয়েছে। প্রশাসনের মতে, পাম্প কর্তৃপক্ষ চাইলে জেনারেটর চালিয়ে সরবরাহ চালু রাখতে পারতেন, তবে খরচ এড়াতে তারা প্রায় ২০ মিনিট অপেক্ষা করেন। এছাড়া, ট্যাগ অফিসার পাম্প বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বলেও নিশ্চিত হওয়া গেছে। বরং তিনি পাশের আরেকটি পাম্পে দায়িত্ব পালন করছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, লাইভে বক্তব্য দেওয়া একজন ব্যক্তি বাস্তবে ওই দিনই ডিজেল গ্রহণ করেছিলেন, অথচ তিনি তেল না পাওয়ার অভিযোগ করেন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।

উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি সংকট মোকাবিলায় গত এক মাস ধরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্যাগ অফিসাররা কাজ করে যাচ্ছেন। কোনো প্রকার অতিরিক্ত সুবিধা ছাড়াই তারা নিয়মিত দপ্তরের কাজের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখছেন।

পোরশা উপজেলা প্রশাসনের পোস্টে সরকারি কর্মকর্তাদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত সমালোচনা ও কটূক্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এবং যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নওগাঁর পোরশায় তেল বিতরণ বন্ধের অভিযোগ: তদন্তে মিললো ভিন্ন চিত্র

আপডেট সময় : ১০:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬