ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৬৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ০৭ এপ্রিল ২০২৬ ।।

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৬ শিশুর মধ্যে হাম সংক্রমণের সন্দেহ পাওয়া গেছে, আর নিশ্চিতভাবে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২৪ জন।মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৩৬ জন। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। এছাড়া, গত এক দিনে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৮ জন। একই সময়ে, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন। মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে নিশ্চিত হাম রোগে ১ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

ট্যাগস :

হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬