ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২৯ এপ্রিল ২০২৬ ।।

যশোরে ভেজাল মধু উৎপাদনের অভিযোগে আলোচিত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, যশোর শহরতলির শেখহাটি এলাকায় অবস্থিত বিসমিল্লাহ মধু ট্রেডিং দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি ও বাজারজাত করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিম উপায়ে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল। এছাড়া কালোজিরা, সাদা তিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে মোড়কজাত করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। কারখানার গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ প্যাকেট ও মোড়ক উদ্ধার করা হয়। একই সঙ্গে কাসুন্দি তৈরির উদ্দেশ্যে গত বছরের আম সংরক্ষণ করে রাখার তথ্যও পাওয়া গেছে। পরে যশোরের সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অভিযানে বিএসটিআই যশোরের সহকারী পরিচালক আব্দুল মতিনও অংশ নেন। এর আগেও একাধিকবার বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে অভিযান চালানো হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে ইতোমধ্যে তিনটি মামলা রয়েছে এবং অতীতেও তাকে কয়েক দফা জরিমানা করা হয়েছে।

ট্যাগস :

ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক

আপডেট সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬