ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

বাফুফে সহ-সভাপতি হ্যাপি পেলেন লক্ষ্মীপুরে সংবর্ধনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৭৬৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মুশফিকুর রহমান,স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নব-নির্বাচিত সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে লক্ষ্মীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে পৌর শহরের জেলা টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সম্মিলিত ক্রীড়া সংগঠক। ক্রীড়া ব্যক্তিত্ব আবুল মোবারক ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু,  যুগ্ন-আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান ও জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নব-নির্বাচিত সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে তাঁর নিজ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে সংগঠনটির নবনির্বাচিত সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, জেলা-উপজেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। লক্ষ্মীপুরে ভালো খেলোয়াড় তৈরি করতে তিনি সর্বাতœক চেষ্টা করবেন বলেও জানান।

ট্যাগস :

বাফুফে সহ-সভাপতি হ্যাপি পেলেন লক্ষ্মীপুরে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪