ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

৮ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি ডিসেম্বরে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। চলতি মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯.৪১ শতাংশে নেমে এসেছে, যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ডিসেম্বরে মূল্যস্ফীতি কম দেখানো হলেও বাস্তবে বাজারের চিত্র ভিন্ন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে গ্রামীণ ও শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নেমে গেলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯.৫৮ শতাংশ। নভেম্বরে এই মূল্যস্ফীতি ছিল ১০.৭৬ শতাংশ। গত অক্টোবরে খাদ্যমূল্যের মূল্যস্ফীতি ছিল ১২.৫৬ শতাংশ, যা প্রায় ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

মূল্যস্ফীতির বিষয়ে বিবিএস সচিব শাহনাজ আরেফিন বলেন, ধীরে ধীরে মূল্যস্ফীতি কমবে। জানুয়ারিতে এটি আরও কমবে, কারণ এই মাসে আমন তোলা হচ্ছে।

তিনি বলেন, মূল্যস্ফীতি এক ধরনের করের মতো, যা ধনী-গরিব নির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়। খাদ্য মূল্যস্ফীতি সামান্য হ্রাসের অর্থ হল দরিদ্র ও মধ্যবিত্তদের সংসার চালানোর বোঝা কিছুটা লাঘব হয়েছে। তবে বাজারে শীতকালীন সবজিসহ চাল, আটা, চিনি, ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আলুসহ কিছু নিত্যপণ্যের দাম এখনো চড়া।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত অক্টোবর ও নভেম্বরে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯.৯৩ শতাংশ ও ৯.৪৯ শতাংশ। ফলে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। কিন্তু এখনও তা সাড়ে নয় শতাংশের কাছাকাছি। ডিসেম্বরে গ্রামীণ অঞ্চলে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৯.৪৮ শতাংশ, যেখানে শহরাঞ্চলে ছিল ৯.১৫ শতাংশ।

বিবিএসের মতে, শহর ও গ্রাম নির্বিশেষে গত ডিসেম্বরে খাদ্যমূল্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নেমে এসেছে। গত মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। এর বিপরীতে নগরীতে খাদ্যমূল্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ শহরের তুলনায় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেশি।

অন্যদিকে গত মাসে দেশে সামগ্রিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। ডিসেম্বরে শহর ও গ্রাম নির্বিশেষে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮.৫২ শতাংশ, যা নভেম্বরে ছিল ৮.১৬ শতাংশ।

৮ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি ডিসেম্বরে

আপডেট সময় : ০৪:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪