ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

৭ মাসে রিজার্ভ থেকে বিক্রি হয়েছে ৯ বিলিয়ন ডলার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

চলতি অর্থবছর ২০২৩-২৪-এর ৭ মাসে (জুলাই-জানুয়ারি) রিজার্ভ থেকে ৯ বিলিয়ন ডলার বিক্রি হয়েছে। এই ডলার আন্তঃব্যাংকে বিক্রি করা হয়। একই সময়ে বেশ কয়েকটি ব্যাংক থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ হিসাব অনুযায়ী (বিপিএম-৬ ম্যানুয়াল), দেশের মোট রিজার্ভ এখন ১৯.৯৯ বিলিয়ন ডলার।

আর কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গ্রস রিজার্ভ এখন ২৫.১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর বাইরে আরও একটি অ্যাকাউন্ট রয়েছে যা বাংলাদেশ ব্যাংকের নেট বা প্রকৃত রিজার্ভ অ্যাকাউন্ট। সেই হিসাব শুধুমাত্র আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফকে দেওয়া হয়। সে অনুযায়ী দেশের প্রকৃত রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের নিচে। এই রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি দায় মেটানো সম্ভব।

এরই মধ্যে রেমিট্যান্সে কিছুটা গতি থাকলেও তা আশানুরূপ নয়। চলতি বছরের প্রথম মাসে প্রবাসী বাংলাদেশিরা ২০১ কোটি ডলার বা ২.১ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ১০০ কোটি টাকা। আর চলতি মাসের ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ১৭ লাখ ডলার।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। যা গত অর্থবছর ২০২২-২৩ এর একই সময়ের তুলনায় ৬২.৬৭ শতাংশ কম। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ২৩১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ অর্থবছরের প্রথম ৬ মাসে ২৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে। এর বিপরীতে দেশটি ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা আমদানি করেছে। অর্থাৎ বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ৪.৫৯ বিলিয়ন ডলার। ডিসেম্বর শেষে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল ১৯২.৭ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ের শেষে ঘাটতি ছিল ৪৯২ কোটি ২ লাখ ডলার।

৭ মাসে রিজার্ভ থেকে বিক্রি হয়েছে ৯ বিলিয়ন ডলার

আপডেট সময় : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪