ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী

৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ ২ জন আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৪০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মুগদা ও গাজীপুরের টঙ্গী এলাকা হতে ০৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ ০২ জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

২৪ জানুয়ারি বুধবার সকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মুগদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,১০,০০০টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওসমান গনি (২০), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-তেলিপাড়া, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড় বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২০০টি, ৫০০ টাকা সমমূল্যের ১২টি, ২০০ টাকা সমমূল্যের ১০টি এবং ২০ টাকা সমমূল্যের ১০০টি সর্বমোট ২,১০,০০০ টাকা সমমূল্যের জাল নোট, ১৮টি মানিব্যাগ ও নগদ-২০,০০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া এদিন বিকালে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩,০১,০০০ টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোফাজ্জল হোসেন @অপু (২৩), পিতা-আমীর হোসেন, সাং-গাজীপুরা, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২৯৬টি এবং ৫০০ টাকা সমমূল্যের ১০টি সর্বমোট ৩,০১,০০০ টাকা সমমূল্যের জাল নোট ও নগদ-৯,০০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে গরুর হাটসহ বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ ২ জন আটক

আপডেট সময় : ০৭:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪