ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে দিনে-দুপুরে গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১২৮৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। নেসলে কোম্পানির গাড়ি আটকিয়ে ছয় ছিনতাইকারী ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেওয়ার জন্য। যখন মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় পৌঁছাই তখন রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়িটি কিছুটা ধীর গতিতে চলতে থাকে। এরমধ্যে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন ছিনতাইকারী এসে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে।

এ সময় তারা দুটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। আমরা গাড়ি থামালে তারা চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়। তাদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেট থেকেও টাকা নিয়ে চলে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক বলেন, মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের ঘটনাস্থলে গেছে পুলিশ। তবে কত টাকা ছিনতাই হয়েছে এ বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

মোহাম্মদপুরে দিনে-দুপুরে গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৩:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪