সংবাদ শিরোনাম :
কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, প্রেমিকা গ্রেপ্তার
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২৮৮ বার পঠিত

আলমগীর হোসেন আলম , কুমিল্লা জেলা ব্যাুরো চিপ
কুমিল্লার চৌদ্দগ্রামে কথিত প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। পুলিশ জানায়, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা রবিউল মৃধার মেয়ে নাঈমা জাহান (১৫) ঘটনার সময় সিয়ামের বাড়িতে অবস্থান করছিল। ভোরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সিয়াম ও নাঈমার মধ্যে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং গর্ভধারণ ও পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আরিফুল বলেন, ঘটনার পর অভিযুক্ত নাঈমা জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















