সংবাদ শিরোনাম :
আড়াই বিঘা পাকা ধানে আগুন দিল দুর্বৃত্তরা
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১১৪৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
ঝিনাইদহ সদর উপজেলার বকসিপুর গ্রামের মাঠে আড়াই বিঘা জমির পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা। বুধবার (১৬ অক্টোবর) শেষ রাতের কোনো এক সময় সাগান্না ইউনিয়নে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার বকসিপুর গ্রামের আহমেদ হোসেনের ছেলে নাসির উদ্দীনের বাড়ির পাশে মাঠের মধ্যে পাকা ধান বেঁধে স্তূপ করে রাখা ছিল। গভীর রাতে কে বা কারা মাঠের মধ্যে বেঁধে রাখা আড়াই বিঘা জমির ধানে আগুন লাগিয়ে দেয়। আগুনে সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এলাকার কৃষকরাও এমন ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ভুক্তভোগীরা যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















