ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৭০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ১১ মে ২০২৬ ।।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় দুপুর ১২টায় নবান্নে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকের শুরুতেই সীমান্তে কাঁটাতার স্থাপনের কাজে দ্রুত অগ্রসর হতে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দেড় মাসের মধ্যেই বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এ লক্ষ্যে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের জনসংখ্যাগত পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সীমান্তে কাঁটাতার নির্মাণে জমি বরাদ্দ না পাওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় এসেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার। গত শনিবার শপথ নেওয়ার পর পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন শুভেন্দু অধিকারী। সোমবারের মন্ত্রিসভার বৈঠককে ঘিরে রোববার থেকেই নবান্ন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো এলাকা পরিদর্শন করেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান ব্র্যান্ডের গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। অভিযুক্তদের ধরতে উত্তর প্রদেশেও অভিযান চালাচ্ছে পুলিশের একটি দল।

ট্যাগস :

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

আপডেট সময় : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬