ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

৫৩ রানের বড় ব্যবধানে চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো রংপুর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছে রংপুর। যে দল জিতবে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। এমন সমীকরণের ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষেই রইলো রংপুর। নুরুল হাসান সোহানের দল চট্টগ্রামকে ৫৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে রংপুর। দুই বিদেশি রেজা হেনড্রিকস ও জিমি নিশামের ফিফটির জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর।

২১২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। দলের ৫০ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বন্দরনগরীর দলটি। তবে কার্টিস ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন ওপেনার সৈকত আলি।

৫৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। তবে দলের ১০৮ রানের লক্ষ্যে ২১ বলে ২৪ রান করে আউট হন ক্যাম্পফার। তবে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সৈকত।

শেষ পর্যন্ত ৫৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। দলের পক্ষে সাকিব ও নিশাম নেন ২টি করে উইকেট। এই জয়ে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রংপুর। অন্যদিকে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম।

৫৩ রানের বড় ব্যবধানে চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো রংপুর

আপডেট সময় : ০৬:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪