২৯ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম এখন ১৪৩৩ টাকা
- আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৪৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৩৩ টাকা। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন। অনুষ্ঠানে বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৮১ টাকা থেকে বাড়িয়ে ১,৪০৪ টাকা করা হয়েছিল।
এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত করা এলপিজির ৫ দশমিক ৫ কেজির দাম ৬৫৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১৪৯২ টাকা, ১৫ কেজি ১৭৯০ টাকা, ১৬ কেজি ১৯১১ টাকা, ১৮ কেজি ২১৪৯ টাকা, ২০ কেজি ২৩৮৮ টাকা, ২২ কেজি ২৬২৭ টাকা, ২৫ কেজি ২৯৮৫ টাকা, ৩০ কেজি ৩৫৮২ টাকা, ৩৩ কেজি ৩৯৪০ টাকা, ৩৫ কেজি ৪১৭৯ টাকা এবং ৪৫ কেজি বেতলজাত এলপিজির দাম ৫৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, খুচরা পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১১৯ টাকা ৪০ পয়সা করে সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম মুসওকসহ প্রতি কেজিতে ১১৫ টাকা ৫৭ পয়সা করে সমন্বয় করা হয়েছে। আর ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য ভ্যাটসহ প্রতি লিটারে ৬৫ টাকা ৬৭ পয়সা সমন্বয় করা হয়েছে।

















