২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা পাশাপাশি বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫০ জন এবং ঢাকার বাইরে ৩০ জন রয়েছেন।
সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৬৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৩৯০ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে ৮২৮ জন চিকিৎসা নিয়েছেন।


























