ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

হিলি বন্দর দিয়ে আলু আমদানি, কমতে পারে দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ভরা মৌসুমেও ধীরে ধীরে বাড়ছে আলুর দাম। তাই এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় আলু বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এর আগে লোকসানের আশঙ্কায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আলু আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর দিয়ে প্রথম দিনে তিনটি ভারতীয় ট্রাকে ৬৯ টন আলু আমদানি হয়েছে বলে জানা গেছে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক কবির হোসেন বাবু জানান, হিলি স্থলবন্দর দিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে আলু আমদানি করা হয়। কিন্তু আলু আমদানিতে লোকসানের কারণে আমরা এক মাস আলু আমদানি বন্ধ করে দিয়েছি। বর্তমানে দেশি আলুর বাজারদর একটু বেশি থাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে আবারও আলু আমদানি শুরু করেছি। প্রথম দিনে আমরা ৬৯ টন আলু আমদানি করেছি।

হিলি উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে গত মাসের ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের ৫২ আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। এরপর ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন আমদানিকারকরা। আলু আমদানি করা হয় মাত্র ৪ দিনের জন্য (৭ ফেব্রুয়ারি)। এরপর এ বন্দর দিয়ে আর আলু আমদানি করা হয়নি। আবার ৫৬ আমদানিকারক ১ হাজার ৩৮০ টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

হিলি বন্দর দিয়ে আলু আমদানি, কমতে পারে দাম

আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪