ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

স্মার্টের আমানতে গড় সুদহারের সঙ্গে যুক্ত হচ্ছে ৩ শতাংশ তদারকি মাশুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
১৮২-দিনের ট্রেজারি বিল বা স্মার্টের আমানতে গড় সুদের হারের উপরে অতিরিক্ত ৩ শতাংশ তদারকি মাশুল যুক্ত হচ্ছে। ঋণের গড় সুদের হারে অতিরিক্ত ৫ শতাংশ তদারকি মাশুল যোগ করা হবে। তবে কোনোভাবেই এর চেয়ে বেশি সুদের হার নির্ধারণ করা যাবে না। এ তথ্য বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সব ধরনের ঋণের সুদের হার বাড়ছে। ২০ জুন মঙ্গলবার বাংলাদেশ আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮২ দিনের ট্রেজারি বিলের গড় সুদের হারের ওপর সুদের হার নির্ধারণ করা হবে। এতে সব ধরনের ব্যাংক ঋণের সুদের হার বাড়বে। আগামী জুলাই থেকে তা কার্যকর হবে। একে বলা হবে ‘সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অফ ট্রেজারি বিল বা স্মার্ট’।

সিএমএসএমই ঋণ এবং ভোক্তা ঋণের অধীনে ব্যক্তিগত ঋণ এবং গাড়ি ঋণ অতিরিক্ত ১ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। এর আগে গত সোমবার সব ধরনের ব্যাংক ঋণের সুদহার বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৮২ দিন মেয়াদী সিক্স মানথ মোভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্টের গড় সুদহার হবে ৭ দশমিক ১৩ শতাংশ। এর সঙ্গে আরও ৩ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। এতে ব্যাংক ঋণের সুদহার হবে ১০ দশমিক ১৩ শতাংশ।

স্মার্টের আমানতে গড় সুদহারের সঙ্গে যুক্ত হচ্ছে ৩ শতাংশ তদারকি মাশুল

আপডেট সময় : ০২:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩