ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলা ভাষায় আসছে তুর্কি ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’, Logo বাংলাদেশকে হারানোর পর আবেগঘন প্রতিক্রিয়া কাইয়ার, ওয়ানডে সিরিজেও রান করার প্রত্যয় Logo মুন্সীগঞ্জে ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে Logo স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিজ্ঞানীকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা Logo ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে, স্যাটেলাইট বিশ্লেষণে ইঙ্গিত Logo কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, প্রেমিকা গ্রেপ্তার Logo গাজীপুরে ১১৩ উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ Logo স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ Logo আশুগঞ্জে মাদক বিরোধী আলোচনায় বক্তারা মাদক একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ধ্বংস করে দেয়  Logo ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিজ্ঞানীকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. জেড. এ. করিম এবং প্রফেসর ড. এম. এ. রহিমকে সংবর্ধনা দিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জেড. এন. তাহমিদা বেগম। এছাড়া ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে প্রফেসর ড. এম. এ. রহিম গবেষণায় নিষ্ঠা, ধৈর্য ও নতুন প্রজন্মের বিজ্ঞানীদের দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। প্রফেসর ড. জেড. এ. করিম বলেন, গবেষণায় আন্তর্জাতিক জ্ঞান ও প্রযুক্তিকে দেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগাতে হবে। তিনি তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও বিশ্বমানের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই দুই বিজ্ঞানীর অর্জন দেশের জন্য গৌরবের। তাঁদের আদর্শ ও অভিজ্ঞতা ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন, মৃত্তিকা ও কৃষি গবেষণায় অবদানের জন্য প্রফেসর ড. জেড. এ. করিম এবং ফল গবেষণা ও নতুন জাত উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ড. এম. এ. রহিম ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

ট্যাগস :

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিজ্ঞানীকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬