ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৭৬ বার পঠিত

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) কর্তৃক আয়োজিত ‘ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ আগামী ২২-২৪ সেপ্টেম্বর নিউইর্য়কের লা-গার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে অনুষ্ঠিত হবে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) বাংলাদেশ অংশের চিফ কো-অর্ডিনেটর এনামুল কবির সুজন। অনলাইনে যুক্ত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএসবিসিসিআইয়ের সভাপতি মো. লিটন আহমেদ ও ইউএসবিসিসিআই এক্সপো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. বদরুদ্দোজা সাগর।

এনামুল কবির সুজন বলেন, মুক্ত বাজার অর্থনীতির এই সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং উন্নত রাষ্ট্রের দিকে পথযাত্রা সুগম করার লক্ষ্যে ইউএসবিসিসিআই কাজ করে যাচ্ছে। দুই দেশের ব্যবসায়ীদের মাঝে যোগাযোগ বৃদ্ধিতে সবাই লাভবান হবে এবং ব্যবসায়িক অগ্রগতি সাধিত হবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে টিকে থাকার লড়াইয়ে একে অপরের পাশে থাকার বিকল্প নেই, আর তাই ইউএসবিসিসিআইয়ের এই উদ্যোগ।

এ ছাড়া এই এক্সপোতে ইপিবি, বিডা, এসএমই ফাউন্ডেশনসহ অনেক প্রতিষ্ঠানের সম্পৃক্ত থাকার সম্ভাবনা ও প্রক্রিয়ার কথা জানান সুজন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) ডিরেক্টর জেনারেল শাহ্ মোহাম্মদ মাহবুব উপস্থিত থেকে ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো ২০২৩’-এর সঙ্গে বিডার সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করেন।

অনলাইনে যুক্ত হয়ে ইউএসবিসিসিআইয়ের সভাপতি মো. লিটন আহমেদ বলেন, ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২২’-এ আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা ব্যবসার নতুন নতুন উপাদান খুঁজে পেয়েছি বিগত বিজনেস এক্সপোর মাধ্যমে। তাই এই এক্সপো আমাদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে আছে। এরই ধারাবাহিকতায় গত বছরের মতো এবারও আমরা তিন দিনব্যাপী ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

অনলাইন বার্তায় ইউএসবিসিসিআই এক্সপো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. বদরুদ্দোজা সাগর জানান, ইউএসবিসিসিআই কর্তৃক অনুষ্ঠিতব্য ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’-এ বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত ৩ মার্চ শুক্রবার ফ্লোরিডায় হোটেল হিলটনে অনুষ্ঠিত এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে উপস্থিতকালে বাণিজ্যমন্ত্রীকে এ আমন্ত্রণ জানানো হয়। এ বছর অনুষ্ঠিত ‘ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো-২০২৩’-এ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব সংস্থাকে ওই বিজনেস এক্সপোতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইউএসবিসিসিআইয়ের বিজনেস এক্সপো-২০২৩-এর মার্কেটিং কো-অর্ডিনেটর মো. রেদওয়ানুর রহমান রিয়াদ এক্সপো নিয়ে তার মার্কেটিং প্ল্যান ও বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।

ট্যাগস :

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো

আপডেট সময় : ০৭:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩