ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে:

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২০ বার পঠিত
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫ হাজার ১৫০ জন কৃষককে আমন ধানের বীজ ও সার, ৯০ জন কৃষককে মরিচের বীজ, ৫৬০ জনকে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা, ৩২৫ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ৪০ জনকে লেবুর চারা, ১ হাজার ৪০০ জনকে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং ৪ জন কৃষককে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খরিপ মৌসুমে ধানসহ অন্যান্য ফসলের আবাদ সম্প্রসারণে এ ধরনের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ট্যাগস :

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬