ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

সরাসরি চুক্তিতে এলপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ২৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ সুনাম রয়েছে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এবার নাম লিখিয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। গল গ্ল্যাডিয়েটর্স সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে নিয়েছে ।

লঙ্কান মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের এলপিএলে পাঁচটি দল অংশ নেবে। টুর্নামেন্টের ড্রাফটে সাকিবসহ আরও কয়েকজন টাইগার ক্রিকেটারের নামও নেওয়া হয়েছে।

আগামী ১১ জুন এবারের এলপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। তবে তার আগে সরাসরি চুক্তিতে বড় তারকাদের দলে আনতে ব্যস্ত সব দল। ঠিক সেভাবেই টাইগার অলরাউন্ডারকে দলে টেনেছে গল ফ্র্যাঞ্চাইজি।

এদিকে কলম্বো স্ট্রাইকার্স দলে যোগ করেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আফ্রিকান হার্ড হিটার ডেভিড মিলারকে দলে নিয়েছে জাফনা কিংস। ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলবেন লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সরাসরি চুক্তিতে এলপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

আপডেট সময় : ০৪:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩