ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

শ্রীপুরে বিএনপি’র মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৫৮ বার পঠিত

শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনেিআজ সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকার ১নং সিএন্ডবি বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় বিএনপি-আওয়ামীলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে আসেন।

বিএনপি’র নেতাকর্মীরা জানান, গতকাল সকাল পৌনে সাতটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু’র নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এসময় অবরোধের সমর্থনে বিএনপি’র নেতাকর্মীরা পিকেটিং করলে আওয়ামীলীগ সমর্থিত লোকজন উপস্থিত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, পরে পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির মিছিল-পিকেটিং হচ্ছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ উপস্থিত টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

শ্রীপুরে বিএনপি’র মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০৭:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩