ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ চোরাকারবারী গ্রেপ্তার Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।।

শেরপুরে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১৬০ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে পরিকল্পিত হাতি হত্যা বন্ধ ও হাতি-মানুষের সংঘাত নিরসন, গজনি ও মধুটিলা ইকোপার্কে বন্যপ্রাণীর টর্চারসেল খ্যাত চিরিয়াখানা বন্ধ এবং বন্য প্রাণীর বানিজ্যিক ব্যবহার বন্ধসহ ৬ দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সেইফ দ্যা নেচার অব বাংলাদেশ’ শেরপুর জেলা শাখার আয়োজনে এ মনববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের সহ সভাপতি বিল্লাল হোসেন সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেদুয়ানুল ইসলাম রাশেদ এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন।
পরে তারা জেলা প্রশাসকের কাছে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। ৬ দফা দাবী গুলো হচ্ছে:

১। বাংলাদেশ – ভারত যৌথ বর্ডার হাট স্থাপনে, বাংলাদেশ ভারত আন্ত:সীমান্ত হাতি সংরক্ষণ প্রটোকল ২০২০ অনুসরণ ও পরিবেশগত সমীক্ষার মাধ্যমে হাতির বিচরন ক্ষেত্রের নিরাপদ দূরত্বে বর্ডার হাট স্থাপনের দাবি।
২। মানুষ ও হাতির সংঘাত নিরসনে শেরপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট দপ্তর ও বেসরকারি সংস্থা এবং এনজিওর সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি।
৩। হাতির আক্রমনে আহত, নিহত, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং বৈদ্যুতিক শক দিয়ে পরিকল্পিত ভাবে হাতি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪। হাতির বিচরন ক্ষেত্র সংলগ্ন বনের জমিতে রবিশস্য ও ধান চাষের পরিবর্তে মরিচ, লেবু, আনারস, বেত, মৌমাছি চাষের মত হাতির অপছন্দের ফল ও বৃক্ষ রোপন।
৫। শেরপুরে হাতি সহ বন্যপ্রাণী সংরক্ষণে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও দেশী বিদেশী সংস্থা সমূহের গৃহীত সকল প্রকল্পের তালিকা প্রকাশ ও তা বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের ব্যবস্থাপনায় হাতির বাসস্থলে চাহিদা অনুসারে জলাধার ও প্রাকৃতিক বন গড়ে তোলার মাধ্যমে বনে হাতির খাবারের চাহিদা পূরনের দাবি।
৬। মধুটিলা মিনি চিড়িয়াখানা ও গজনী অবকাশ কেন্দ্রের স্বপ্নলোক চিড়িয়াখানায় বন্যপ্রাণীর টর্চার সেল তথা বন্যপ্রাণীর বানিজ্যিক ব্যবহার বন্ধ করুন এবং প্রাণি কল্যান আইন লঙ্ঘন করে গজনী অবকাশ কেন্দ্রে বছরের পর বছর খাঁচায় কুকুর আটকে রাখার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবদাস চদ্র বাবু, রবিউল ইসলাম মন্ডল, আলী হোসেন, শাহরিয়ার হোসেন লাভলু, আনিসুর রহমাম, সাংবাদিক সাদ্দাম হোসেন প্রমূখ।

শেরপুরে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩