ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলিতে প্রেমিকের মরদেহ মিললো অপর প্রেমিকের বাড়ির উঠানে গ্রেফতার ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ২৪৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয় সুমন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মেয়েই তার অন্য এক বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে দুইজন মিলে হত্যা করে প্রেমিক সুমনকে। ৭ দিন পর সুমনের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
শেরপুরে নিখোঁজের সাত দিন পর কলেজ ছাত্র সুমন মিয়ার মরদেহ ‍উদ্ধার করেছে পুলিশ। সুমনের প্রেমিকা আন্নি আক্তারের আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।
সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, ৪ নভেম্বর সন্ধ্যায় সুমন মিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় আন্নির উপস্থিতিতে দুই-তিনজন যুবক জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুমনের বাবা। গত কয়েকদিনেও সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয়রা ও বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী রোববার দুপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সুমনকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
অভিযোগের পর রোববার (১০ নভেম্বর) রাতে শহরের বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকা থেকে আন্নি (১৯) ও মো. আজিম উদ্দিনকে গ্রেফতার করে । তবে ময়মনসিংহ থেকে আন্নির অপর প্রেমিক রবিন ওরফে রনিকে আটকের পর খোলে রহস্যের জট। পরে পৌর শহরের সজবরখিলায় পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিনের বাড়ির উঠান খুঁড়ে তার দেখানো জায়গা থেকে সুমন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সুমন ও আন্নির মাঝে প্রেমের সম্পর্ক ছিল। এরমধ্যে, আন্নি রবিনেরও সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। ধারণা, প্রেমঘটিত ঝামেলায় তাকে হত্যা হয়েছে। এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে রবিনকে আটক করা হয়। এরপর তার দেখানো জায়গা থেকে মাটিচাপা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলিতে প্রেমিকের মরদেহ মিললো অপর প্রেমিকের বাড়ির উঠানে গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪