ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

শিল্পমন্ত্রীর সাথে ইরাকের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ইরাকের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী খালিদ বটল নাজিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৩১ মে) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে ইরাকের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী।

বাংলাদেশ ও ইরাকের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ইরাক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর জোর দেন।

মন্ত্রী আরও বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে উদার বিদেশি বিনিয়োগ পরিস্থিতি রয়েছে। কর অবকাশ সুবিধা, বিভিন্ন খাতে কর হ্রাস, রপ্তানি প্রণোদনা এবং অন্যান্য অর্থনৈতিক প্রণোদনা দেওয়া হচ্ছে। ইরাকের বিনিয়োগকারীরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। একইভাবে বাংলাদেশে উৎপাদিত পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য ও ওষুধ আমদানি করে লাভবান হতে পারে ইরাক।

ইরাকের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী খালিদ বটল নাজিম বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। আমরা চামড়া, টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যাল খাতে একসঙ্গে কাজ করতে চাই।

ইরাকের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী ৪ দিনের সফরে ৩০ মে বাংলাদেশে আসেন। তিনি ২ জুন পর্যন্ত সাভারের ট্যানারি পল্লী, টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ইরাকের পরিকল্পনা উপমন্ত্রী আহমেদ আবদুল জব্বার আলী আল করিম, বাংলাদেশে ইরাক দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এবং শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিল্পমন্ত্রীর সাথে ইরাকের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩