ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

রেমিটেন্সে অতিরিক্ত ২.৫ শতাংশ প্রণোদনা দেবে ব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সরকারের ২.৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স আনতে ব্যাংকগুলো অতিরিক্ত ২.৫ শতাংশ প্রণোদনা দেবে। অর্থাৎ বৈধভাবে বিদেশি আয় দেশে পাঠালে তারা মোট ৫ শতাংশ প্রণোদনা পাবেন। প্রবাসী আয় ব্যাংকে এক ডলার ১১০ টাকা ৫০ পয়সা। এর ওপর ১১৩ টাকা ২৬ পয়সা বেশি ২.৫ শতাংশ প্রণোদনা। এর সঙ্গে অতিরিক্ত আরও ২.৫ শতাংশ প্রণোদনা যোগ হবে, ফলে এখন থেকে রেমিট্যান্সের এক ডলারে মিলবে ১১৬ টাকার কিছু বেশি।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেডা) ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফজাল করিম নিশ্চিত করেছেন যে এটি রবিবার (২২ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডিতে বেশি দামে প্রবাসীরা ডলার পাঠাতেন। সেখানে এ ডলারে ১১৫ টাকা পর্যন্ত পেতেন প্রবাসীরা। সম্প্রতি ডলার সংকটকালীন ব্যাংকগুলোও বেশি দামে রেমিট্যান্স কিনতে আগ্রহী হয়ে ওঠে। সবমিলে এ সিদ্ধান্ত। এতে বৈধপথে রেমিট্যান্স আসা কমে যাচ্ছিল। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হবে।

এদিকে অক্টোবর মাসেও আশানুরূপ রেমিট্যান্স আসছে না। অক্টোবরের প্রথম ১৩ দিনে এসেছে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ৫০ পয়সা) ৮ হাজার ৫৫৪ কোটি ১৪ লাখ টাকা। আর প্রবাসী আয় ৬ কোটি মার্কিন ডলার বা ৬৫৫ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। রেমিটেন্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে দেশে আসবে ১৮৬ মিলিয়ন ডলার বা ৮৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার রেমিটেন্স বা প্রবাসী আয়।

রেমিটেন্সে অতিরিক্ত ২.৫ শতাংশ প্রণোদনা দেবে ব্যাংক

আপডেট সময় : ০২:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩