ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৭ জন নিহত, আহত অর্ধশতাধিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৩৪২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পঞ্চাশের বেশি মানুষ।

ইউক্রেন ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

শহরের মেয়র ও কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে, একটি ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আটতলা ভবন সরাসরি আঘাত করে। এ হামলায় তিন শিশুসহ ৬০ জনের বেশি আহত হয়েছে। খবর বিবিসি।

কিয়েভের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলায় পাঁচটি আবাসিক ভবন, একটি হাসপাতাল, কয়েক ডজন গাড়ি এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চেরনিহিভ রাশিয়ান সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে অবস্থিত। ২০২২ সালে রাশিয়ান আক্রমণের শুরুতে, রাশিয়া কয়েক সপ্তাহ ধরে চেরনিহিভ অঞ্চলের কিছু অংশ দখল করেছিল।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যদি পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেত তবে রাশিয়া এই হামলাটি করতে পারত না। এসময় তিনি আরও সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের কাছে তার আবেদনের করেন।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৭ জন নিহত, আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪