ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে নিত্যপণ্য আমদানিতে শর্ত শিথিল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২২৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

পবিত্র রমজানে ব্যবহৃত পণ্যের দাম কমানোর পাশাপাশি সরবরাহ সহজ করা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে এসব পণ্য আমদানিতে পূর্বের বহালকৃত শতভাগ মার্জিন শিথিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্য পণ্যের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় ওই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুরের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিত করতে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এই নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ বাজারে উল্লিখিত পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে পরামর্শ দেওয়া হলো।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এলসি মার্জিন শিথিল করার কারণে আমদানিকারকদের নগদ টাকা কম লাগবে। এতে আমদানি খরচও কম হবে। ফলে এই সুবিধার কারণে বাজারে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমার কথা। পাশাপাশি আমদানিকারকরাও আগ্রহ দেখাবে।

ট্যাগস :

রমজানে নিত্যপণ্য আমদানিতে শর্ত শিথিল

আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪