ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ২৮০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (২ ডিসেম্বর) ইসরায়েলের হামলায় লেবাননে আরও ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হন। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কমূলক গুলি ছোড়ে হিজবুল্লাহ। এরপর লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় আরও ৯ লেবানিজ নিহত হন।এক বছরেরও বেশি সময় ধরে চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই সংঘাত চলে আসছে। তবে গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। তারপরও লেবাননে বেশ কয়েকবার হামলা চালায় ইসরায়েল। এতে হতাহত হন অনেকেই। এই হামলা চুক্তির লঙ্ঘন দাবি করে সোমবার সতর্কীকরণ গুলি চালায় হিজবুল্লাহ। আর তাতেই পরিস্থিতি আবারও আগের মতো হয়ে ওঠে। পাল্টা জবাব দিতে লেবাননে বিমান হামলা চালানো শুরু ইসরায়েলের। আল জাজিরা বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলের বুরগাজ এলাকায় ও ইয়ারুন শহরের উপকন্ঠে যুদ্ধবিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করেছে ইসরায়েল। পূর্বাঞ্চলের বেকা উপত্যকায়ও চালানো হয় বিমান হামলা। এতে বেশ কয়েকজন নিহত হন। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, কঠোর জবাব দিতে তারা হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, হিজবুল্লাহর এই সতর্কীকরণ গুলির পাল্টা জবাব কঠোরভাবে দেওয়া হবে।অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র।

ট্যাগস :

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

আপডেট সময় : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪