ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৮৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তি যোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়। মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এর পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার সাফিউল সরোয়ার, এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণীর মানুষের। এর পর সকাল ৯ টায় জেলা স্টেডিয়ামে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় প্যারেডে সালাম গ্রহণ করেন শিক্ষার্থীরা।কুজকওয়াজ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়। বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

ট্যাগস :

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫