ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী

মোশারেফ হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৫০৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
ভোলা জেলার বোরহানউদ্দিন এলাকায় আলোচিত ফল বিক্রেতা মোশারেফ হত্যা মামলার পলাতক আসামী সুমন’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন পৌর ০৪নং ওয়ার্ড এলাকায় বাসবাসকারী মোশারেফ হোসেন (৪৫) নামক এক ফল বিক্রেতা বোরহানউদ্দিন চৌরাস্তা মোড়ে ফল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে করতেন। মোশারেফ হোসেন প্রতিদিনের ন্যায় গত ১ সেপ্টেম্বর ফল বিক্রি শেষে আনুমানিক সন্ধ্যা ৭ টায় বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা করে। অতঃপর ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন সবুজ পঞ্চায়েত এলাকায় পৌছা মাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকে ১২-১৩ জন লোক পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে মোশারেফ হোসেনের উপর অতর্কিতভাবে এলোপাথাড়ি আক্রমন করে এবং মোশারেফকে টেনে হিচড়ে সবুজ পঞ্চায়েত এলাকা হতে তাদের সুবিধাজনক স্থান একটি পাকা রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মোশারেফকে বেধরক মারধর করতে থাকে। এতে মোশারেফের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা, হাড়ভাঙ্গা ও গুরুতর রক্তাক্ত জখন প্রাপ্ত হয়। মোশারেফ হোসেনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মোশারেফকে গুরুতর আহত অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারেফের অবস্থা আশঙ্খ্যাজনক থাকায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে মোশারেফের পরিবারের লোকজন মোশারেফকে এ্যাম্বুলেন্সযোগে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারেফকে উক্ত হাসপাতালে ভর্তি করেন। অতঃপর সেখানে মোশারেফের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকগণ মোশারেফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন। মোশারেফের পরিবারের লোকজন মোশারেফকে আশংকাজনক অবস্থায় এ্যাম্বুলেন্সযোগে বরিশাল নিয়ে যাওয়ার প্রাক্কালে গত ৩ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১৩:৩০ ঘটিকায় মৃত্যুবরন করেন।

উক্ত ঘটনায় মৃত মোশারেফ হোসেনের ছেলে মোঃ শাকিল (২২) বাদী হয়ে ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় মোশারেফ হোসেন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মোঃ সুমনসহ ১০ জন ও অজ্ঞাতমানা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৩, তাং-০৩/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/১৪৯ দণ্ড বিধি। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র‌্যাব-১০ উক্ত হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

৩০ ডিসেম্বর শনিবার দুপুর ১৩:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত ভোলার জেলার বোরহানউদ্দিন এলাকায় আলোচিত ফল বিক্রেতা মোশারেফ হোসেন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সুমন (২৮), পিতা-মোঃ বশির পাটুয়ারী, সাং-পৌর ৩নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী উক্ত হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মোশারেফ হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩