ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

মোংলায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৩০৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মোংলা  প্রতিনিধি :
পূর্ব শত্রুতার জের ধরে বাদল গোলদার (৩০) নামের এক যুবকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। রবিবার রাতে শহরের মাদ্রাসা রোডে জামালের চায়ের দোকানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। বাদল গোলদারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
 অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার ফারুক গোলদারের ছেলে বাদল গোলদার রবিবার রাতে বাড়িতে যাওয়ার জন্য মাদ্রাসা রোডের জামালের চায়ের দোকানের সামনে অপেক্ষা করছিলো। এ সময় পৌর শহরের বাদামতলা এলাকার মোঃ মন্টুর ছেলে মোঃ মাহাবুব তার সাঙ্গোপাঙ্গ নিয়ে হঠাৎ তাকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত বাদল গোলদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  এ ঘটনায় মাহাবুবসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন বাদল গোলদার। তবে আসামীরা সবাই পলাতক রয়েছে।  এ বিষয়ে অভিযোগ পেয়েছেন জানিয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

মোংলায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪