ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা

মুন্সীগঞ্জে ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৫৮ বার পঠিত
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,,
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া জীবিত নবজাতক কন্যা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে রাজধানীর আজিমপুরের শিশু মনি নিবাসে রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
সোমবার দিবাগত রাত ১টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। হাসপাতালের এক আয়া হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। পরে বিষয়টি কর্মরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই নবজাতকটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিল।
খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ইউএনও উম্মে হাফসা নাদিয়া।
তিনি বলেন, আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব অস্থির বোধ করছিলাম। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে আজিমপুর শিশু মনি নিবাসে রাখার ব্যবস্থা করা হবে।
এদিকে, মধ্যরাতে নবজাতক উদ্ধারের ঘটনায় গজারিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি নিষ্পাপ শিশুকে এভাবে ময়লার স্তূপে ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ট্যাগস :

মুন্সীগঞ্জে ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে

আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬