ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মিয়ানমারের সামরিক জান্তা অস্তিত্ব সংকটে ভুগছে!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৫০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন যে মিয়ানমারের সামরিক জান্তা অস্তিত্ব সংকটে ভুগছে। তিনি বুধবার (২০ মার্চ) বলেছিলেন যে এমন অবস্থায় থাকার পর সমন্বিত নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের দুঃস্বপ্নের অবসান ঘটাতে পারে বিশ্ব। খবর জাপান টাইমসের।

তিনি বলেন, সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য হতাহত হচ্ছেন। তাদের অনেকেই দল ছাড়ছেন। আত্মসমর্পণ করছেন। এর বাইরে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের নীতি চালু হওয়ায় সেনা সদস্যের সংখ্যা কমছে। ফলে সামরিক জান্তা অস্তিত্ব সংকটে পড়েছে। যারা তাদের পক্ষে মিয়ানমারে আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা আনতে প্রতিশ্রুতিবদ্ধ তারাও হারাচ্ছেন।

উল্লেখ্য, অং সান সু চিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক জান্তা ক্ষমতাচ্যুত করেছিল। তারপর তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুচিকে বন্দী করে। তার সময়কার প্রেসিডেন্ট, মন্ত্রিপরিষদ ও গুরুত্বপূর্ণ রাজনীতিকদের গ্রেপ্তার করে। এর প্রতিবাদে ক্ষোভে জ্বলে ওঠে মিয়ানমার।

সামরিক জান্তার বিরুদ্ধে সারাদেশে সাধারণ মানুষ তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন জাতিগত বিদ্রোহী দল। তাদের ক্রমাগত আক্রমণে সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা ইতোমধ্যে সেনাবাহিনীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

এর প্রেক্ষিতে টম অ্যানড্রুজ বলেন, মিয়ানমারে সহিংসতা, অস্থিতিশীলতা, অর্থনৈতিক অবনমন ও আইনহীনতার জন্য মূল চালিকা শক্তি হলো সামরিক জান্তা। আর্থিক প্রবাহ ও সামরিক ব্যবহারের জন্য সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞায় সামরিক জান্তার অপারেশন মারাত্মক বিঘ্নিত হচ্ছে।

মিয়ানমারের সামরিক জান্তা অস্তিত্ব সংকটে ভুগছে!

আপডেট সময় : ০২:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪