ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২৬১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

পি.এম.সবুজ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সহ ৪ জন আহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রাজধানী ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল সহ তার ৮ জন সহযোগী। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রুবেলদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে রুবেল সহ ৪ জন আহত হন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। আহতরা হলেন রাজধানী ঢাকার মগবাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মোঃ কবির হোসেন (২৪), মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, “আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক ওমর ফারুক সহ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। চিত্রনায়ক রুবেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

ট্যাগস :

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত

আপডেট সময় : ০৪:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪