ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৬৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

পি.এম.সবুজ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে আসমত আলী খান সেতু টোল প্লাজায় দাড়িয়ে থাকা ট্রাকের দ্রুতগতির এক মোটরসাইকেলের ধাক্কায় অন্তর মোল্লা(২২) নামে এক যুবক নিহত হয়েছে ।আহত  হয়েছেন শিশির চৌধুরী নামে আরও এক যুবক। সোমবার রাত ১০ টায় এঘটনা ঘটে।পরে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্তর মোল্লা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে আসমত আলী খান টোল প্লাজায় টোল দেওয়ার জন্য একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় পিছন থেকে  দ্রুত গতির একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থাকা দুইজন গুরুতর ভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় অন্তর মোল্লাকে ঢাকা মেডিকেল হাসপাতালের নিয়ে  গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে অন্তর মোল্লার মৃত্যু হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আল মামুন জানান, মোটরসাইকেলটি ওভার স্পিড থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকের পিছনে ধাক্কা দেয়।যার ফলে মোটরসাইকেল আরোহী মাথায় গুরুতর আঘাতে মৃত্যুবরণ করেন।

ট্যাগস :

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪