ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমেছে ২৪৪ টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এলপিজির ভোক্তা মূল্য ২৪৪ টাকা কমেছে। নতুন ঘোষণা অনুযায়ী এলপিজি গ্যাসের ভোক্তা মূল্য ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা করা হয়েছে। রোববার (২ এপ্রিল) সন্ধ্যা থেকে নতুন দর কার্যকর হবে।
এর আগে দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন নতুন দাম ঘোষণা করেন।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে ভ্যাটসহ বেসরকারি এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জালিকা পদ্ধতিতে তরল আকারে সরবরাহ করা বেসরকারি এলপিজির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মূসকসহ প্রতি কেজি ৯৪ টাকা।
মার্চ মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমে ১ হাজার ৪৯৮ টাকা থেকে ১ হাজার ৪২২ টাকা হয়েছে।

এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসক ছাড়া প্রতি লিটার ৫১ টাকা ৭৬ পয়সা এবং মূসকসহ প্রতি লিটার ৫৪ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ফেব্রুয়ারিতে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১,২৩২ টাকা থেকে বাড়িয়ে ১,৪৯৮ টাকা করা হয়েছিল।

ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমেছে ২৪৪ টাকা

আপডেট সময় : ০৩:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩