ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে গুলাগুলি, নারীসহ গুলিবিদ্ধ ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৫৩ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ফুল মিয়া ওই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে এবং উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে একই গ্রামের অহিদ মিয়ার সঙ্গে স্থানীয়দের বিরোধ চলে আসছিল। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার পর ওই গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষের জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, ট্রাক্টর ভাড়া দেওয়ার ব্যবসায় আধিপত্য হারানোর আশঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন। গত কয়েকদিন ধরে এ বিষয়কে কেন্দ্র করে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই জেরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রাম থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটলে ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলাগুলির খবর পাওয়া গেছে। এতে দুজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে গুলাগুলি, নারীসহ গুলিবিদ্ধ ২

আপডেট সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬