ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা দুর্ঘটনায় চালক নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৫ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা আইল্যান্ডে ধাক্কা দেওয়ার পর সামনের গ্লাস ভেঙে গলায় ঢুকে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পহেলা অক্টোবর আখাউড়া উপজেলার ধরখার এলাকায় সকাল ১১ টার দিকে সাত পুকুরপাড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে । নিহত অটোরিকশাচালকের নাম মোঃ সাইফুল ইসলাম কালু (২৪)। তিনি উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার গ্রামের মৃত মোঃ সেতু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সাইফুল ইসলাম কালু অটোরিকশা নিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় অটোরিকশার সামনের গ্লাস ভেঙে কালুর গলায় ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাইল্যান্ডের সাথে ধাক্কা লেগে অটোর গ্লাস ভেঙ্গে ড্রাইভারের গলা কেটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে লাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও স্থানীয়দের মধ্যে চলছে আহাজারি।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা দুর্ঘটনায় চালক নিহত

আপডেট সময় : ০৫:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬