ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২১২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন রুশ জেনারেলকে হত্যা করা হয়েছে। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে মঙ্গলবার তিনি নিহত হন। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে নিহত হয়েছেন।রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন।রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী আরকেএইচবিজেড নামে পরিচিত। এদিকে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভের হত্যাকাণ্ডকে নিজেদের সফলতা বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এমনকি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমেও বলা হয়েছে যে, দেশটির নিরাপত্তা বাহিনী ওই রুশ জেনারেলকে হত্যা করেছে।

ট্যাগস :

বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

আপডেট সময় : ০২:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪