ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বৈদেশিক মুদ্রার ঝুঁকি কমানোর পরামর্শ সিপিডির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২৭২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অন্তবর্তী সরকারের অধীনে বাংলাদেশের জ্বালানি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। চীনা বিনিয়োগ এক্ষেত্রে অর্থায়নের একটি বড় উৎস হতে পারে।

চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বাংলাদেশকে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তারা বলছে, জ্বালানি খাতে চায়নার বিনিয়োগ বাড়াতে বৈদেশিক মুদ্রার ঝুঁকি রোধে কাজ করতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে সরকারকে তহবিল গঠন করার পরামর্শ দিয়েছে সিপিডি। যা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে আংশিক গ্যারান্টি ও নিরাপত্তা বেষ্টনী দিবে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে গুলশানের একটি হোটেলে ‘নবায়নযোগ্য শক্তি খাতে বিদেশি বিনিয়োগ: বাংলাদেশে চীনা বিনিয়োগ কীভাবে আকৃষ্ট করা যায়?’ শীর্ষক ডায়ালগে এ পরামর্শ দেয় গবেষণা প্রতিষ্ঠানটি।

পাশাপাশি ভর্তুকির মাধ্যমে মুদ্রা অদল-বদল, দেশীয় ব্যাংককে বিদেশি প্রতিষ্ঠানকে টাকায় ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে ডায়ালগে আরও উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ।

সিপিডি বলছে, অন্তর্বর্তী সরকার নতুন বিদ্যুতের জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি চীনা বিনিয়োগকারী এবং অর্থায়নকারীদের জন্য বেশ কয়েকটি সুযোগ দেবে। বেসরকারি খাতের জন্য বিপিডিবির নতুন চালু হওয়া ১০টি গ্রিড-সংযুক্ত সৌর বিদ্যুৎকেন্দ্র বিনিয়োগকারীদের জন্য ভালো পরীক্ষা হতে পারে।

এছাড়া আরও বলা হয়, সরকার ‘বিপরীত নিলাম’ পদ্ধতিতে নতুন বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করতে পারে। চীনা বিনিয়োগভিত্তিক বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ৩৭টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পগুলি ‘বিপরীত নিলামের’ জন্য তাদের প্রস্তাব জমা দিতে পারে।

ট্যাগস :

বৈদেশিক মুদ্রার ঝুঁকি কমানোর পরামর্শ সিপিডির

আপডেট সময় : ০২:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪